২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৩৬ হাজার পোস্টাল ভোট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন


সিলেটে দুপুর থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। সিলেট এক আসনের ভোট সরঞ্জাম সরকারি মহিলা কলেজ কেন্দ্র এবং সদর উপজেলা কেন্দ্র থেকে বিতরণ করা হয়েছে। এছাড়া বাকি কেন্দ্রে সরঞ্জাম স্ব স্ব উপজেলা কার্যালয় থেকে বিতরণ করা হচ্ছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা মো সারওয়ার আলম। এ সময় তিনি বলেন, সিলেটে প্রায় চার শতাধিক কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্র তিনজন পুলিশ ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

এ সময় তিনি আরো বলেন, সিলেটে প্রায় ৪২ হাজার ভোটার পোস্টাল ব্যালেটের জন্য রেজিষ্ট্রেশন করেছিলেন। ইতোমধ্যে ৩৬ হাজার পোস্টাল ব্যালেট আমাদের কাছে এসে পৌঁছেছে।

সংখ্যালঘুদের কোনো নিরাপত্তাহীনতা নেই জানিয়ে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে।

সীমান্তবর্তী ছয়টি উপজেলায় সেনাবাহিনীর স্থায়ী মোতায়েন না থাকলেও প্রয়োজনে সেনাবাহিনীর টহল টিম সেখানে যাবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ