১৯ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি মুক্তাদিরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন


সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেটে একটি এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে এখানকার তরুণরা বিশ্বমানের দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করতে পারবে।

 

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর শিবগঞ্জে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় ৮৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেটে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। স্থানীয় অর্থনীতি মূলত প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল। সুযোগ পেলে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হবে এবং আইটি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

 

এ ছাড়া সকালে নগরীর কয়েকটি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। এ সময় নির্বাচনী প্রচারণায় তার সাথে নেতাকর্মী ও জনসাধারণের অংশগ্রহণ দেখা যায়।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি প্রার্থী, এআই লার্নিং সেন্টার, শিল্পায়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ