২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ছয় আসনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন


সিলেটের ছয়টি সংসদীয় আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও গণঅধিকার পরিষদের প্রার্থীসহ মোট ১১ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

পত্র অনুযায়ী, সিলেট-১ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান। সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী এবং জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান প্রার্থিতা বাতিল করেন।

 

সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতে ইসলামীর লোকমান আহমদ এবং জাতীয় নাগরিক পার্টির নুরুল হুদা জুনেদ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। সিলেট-৪ আসনে খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মো. রাশেল উল আলম প্রার্থিতা বাতিল করেন।

 

এ ছাড়া সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হাফিজ মো. আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এসব প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, মনোনয়নপত্র প্রত্যাহার, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ