সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট জেলার তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন অনুযায়ী, সিলেট-৩ (দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ–বালাগঞ্জ) আসনে মোহাম্মদ আতিকুর রহমান আতিক, সিলেট-৪ (গোয়াইনঘাট–জৈন্তাপুর–কোম্পানীগঞ্জ) আসনে মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম এবং সিলেট-৬ (বিয়ানীবাজার–গোলাপগঞ্জ) আসনে মো. আব্দুন নূরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জাপা।
একই সময়ে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দেশের অন্যান্য আসনেও নিজেদের প্রার্থী চূড়ান্ত করছে দলটি।
সিলেট, জাতীয় পার্টি, জাতীয় সংসদ নির্বাচন