২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

হবিগঞ্জ-৩ আসন

গণঅধিকার পরিষদের প্রার্থী নোমানের মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন

ছবিঃ চৌধুরী আশরাফুল বারী নোমান

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান। 

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহার করেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মো. আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান বিকেল ৪ টার দিকে চৌধুরী আশরাফুল বারী নোমান তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ছিলেন।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে চৌধুরী আশরাফুল বারী নোমান  জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শুরুতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে কেন্দ্রীয় নীতিনির্ধারণী ফোরামের অজ্ঞাতে একটি আসনে সমঝোতা হওয়ায় তিনি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ-৩, গণঅধিকার, প্রার্থী, আশরাফুল বারী নোমান, মনোনয়ন, প্রত্যাহার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ