সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৬ ২:৪২ অপরাহ্ন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে একাধিক জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব জনসভা ঘিরে দলটির পক্ষ থেকে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, সফরের শুরু হবে সিলেট থেকে। বুধবার রাতে তারেক রহমান বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন সকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।
জি কে গউছ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে দিনের প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। সিলেটের কর্মসূচি শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন এবং দুপুর ১টা থেকে ২টার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার আইনপুর মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন।
এরপর তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরেকটি জনসভায় অংশ নেবেন এবং পরে হবিগঞ্জ জেলায় আরও একটি সমাবেশে বক্তব্য দেবেন বলে জানান এই বিএনপি নেতা।
জি কে গউছ বলেন, দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা তুঙ্গে, বিশেষ করে মৌলভীবাজার ও আশপাশের এলাকাগুলোতে। জনসভাগুলো সফল করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। হবিগঞ্জে বড় পরিসরের জনসমাবেশ করার লক্ষ্যেও প্রস্তুতি চলছে।
তারেক রহমানের সফরকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। মৌলভীবাজারের আইনপুর মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলছে, যা বুধবার সন্ধ্যার মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা নিয়মিতভাবে অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতি তদারকি করছেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম বলেন, শেরপুরে জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তিনি আশা প্রকাশ করেন, মৌলভীবাজার জেলা ছাড়াও হবিগঞ্জের নবীগঞ্জ এবং সিলেটের ওসমানীনগর ও বালাগঞ্জসহ আশপাশের উপজেলাগুলো থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে।
এদিকে, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং সবাই সতর্ক রয়েছে বলে জানান তিনি।
তারেক রহমান, সিলেট, সফর, বিএনপি