সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিলেট সিটি ও সদর) আসনে রিটার্নিং কর্মকর্তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন অবৈধভাবে বাতিল করেছিলেন বলে মন্তব্য করেছেন দলটির নেতৃবৃন্দ।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর একটি হোটেলে এহতেশামুল হকের মনোনয়ন ফিরে পাওয়া প্রসঙ্গে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপি সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, ‘সিলেট-১ আসনে রিটার্নিং কর্মকর্তা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর মনোনয়ন অবৈধভাবে বাতিল করেছিলেন। যা একটি অশুভ ইশারায় হয়েছিল।’
তবে সেই অশুভ শক্তি কে বা কারা সেটা নিশ্চিত করে বলতে পারেননি নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আইন ও ন্যায় বিচারের মাধ্যমে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ালে শেষ পর্যন্ত জনগণের অধিকার রক্ষা পায়। সিলেট-১ আসনে জনগণের প্রত্যাশার স্পষ্ট স্বীকৃতি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত সেই আস্থাকে আরো দৃঢ় করেছে।’
তিনি আরও বলেন, ‘এনসিপি শুরু থেকেই স্বচ্ছ রাজনীতি, আইনের শাসন, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অঙ্গীকারবদ্ধ। কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্ত এনসিপিকে মর্মাহত করেছে।’
এর আগে, গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র যাছাই-বাছাই শেষে এনসিপি প্রার্থী এহতেশামুল হকের প্রার্থীতা বাতিল করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলম। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপীল করেন ওই প্রার্থী।
এরপর রোববার (১৮ জানুয়ারি) আপীল শুনানির দিন ধার্য্য ইসি। শুনানি শেষে এহতেশামুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
এনসিপি সংবাদ সম্মেলন, সিলেট-১ আসন, মনোনয়ন বাতিল, এহতেশামুল হক, নির্বাচন কমিশন