২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-৬ আসন

বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন এমরান আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ জানুয়ারী, ২০২৬ ৩:১০ অপরাহ্ন

ছবিঃ এমরান আহমদ চৌধুরী

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন এমরান আহমদ চৌধুরী।  কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এ সংক্রান্ত আনুষ্ঠানিক পত্রে বিষয়টি জানানো হয়।

সোমবার (১৯ জানুয়ারি) চূড়ান্ত মনোনয়নের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন এমরান আহমদ চৌধুরী। 

এ বিষয়ে গেল ১৭ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়। পত্রটি জেলা প্রশাসক, সিলেট এবং রিটার্নিং অফিসারের কাছে প্রেরণ করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি ও দল–বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৬ (২) অনুচ্ছেদের বিধান অনুযায়ী নির্ধারিত প্রার্থীর নামে সংশ্লিষ্ট আসনে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

পত্র অনুযায়ী, জাতীয় সংসদের আসন নম্বর ২৩৪ (সিলেট-৬) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে এমরান আহমদ চৌধুরীর নাম চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

চিঠিতে আরও জানানো হয়, এ বিষয়ে এর আগে ২৪ ডিসেম্বর ২০২৫ এবং ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির পক্ষ থেকে প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতেই চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।

পত্রে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিঠির অনুলিপি তথ্য ও প্রয়োজনীয় কার্যার্থে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, থানা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছেও পাঠানো হয়েছে।

এই চূড়ান্ত মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সিলেট-৬ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও স্পষ্ট হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় নির্বাচন, বিএনপি, মনোনয়ন, এমরান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ