সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন
সিলেট-১ আসনে প্রার্থীতা ফিরে পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হক। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপীল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় এহতেশামুল হক নিজেই সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলম দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র যাছাই-বাছাই শেষে তার প্রার্থীতা বাতিল করেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তিনি আপীল করেন। রোববার আপীল শুনানির দিন ধার্য্য ছিল।
প্রার্থীতা ফিরে পাওয়া প্রসঙ্গে এহতেশাম হক সিলেট ভয়েসকে বলেন, রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করায় নির্বাচন কমিশনে আপীল করা হয়েছিল। আপীলের রায়ে আজ মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দ্বৈত নাগরিকত্বের কাগজপত্রের জটিলতায় গত ৪ জানুয়ারি সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারোয়ার আলম। একইদিনে সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালিকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এরপর ৬ জানুয়ারি সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের ডিসি মো. সারওয়ার আলমের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেন এহতেশাম।
এনসিপি, এহতেশাম, মনোনয়ন বৈধ