২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

এনসিপির ইশতেহার কমিটির প্রধানের দায়িত্বে সিলেটের এহতেশাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গুরুত্বপূর্ণ ‘ইশতেহার বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হককে। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালিনা কমিটির কার্যক্রম গতিশীলতা আনার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধিভিত্তিক নিম্নোক্ত উপ-কমিটি গঠন করা হলো।

৮ সদস্যের এ কমিটিতে সেক্রেটারি করা হয়েছে ইশতিয়াক আকিবকে। কমিটির অন্য সদস্যরা হলেন- জাহিদ আহসান, তৌকির আজিজ, আব্দুল্লাহ আল ফয়সাল, মুনা হাফসা, সাইফুল ইসলাম, তুহিন মাহমুদ।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, ইশতেহার উপ-কমিটি, সিলেট, এহতেশাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ