সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৭ জানুয়ারী, ২০২৬ ৯:২২ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
তাদের অভিযোগ, ২২ জানুয়ারির আগে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ রাখার নির্দেশ থাকলেও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন সেই নির্দেশনা মানছেন না। তিনি তার নিজ নামে খেলার মাঠের প্রবেশদ্বারে বড় আকারের তোরণ, বিভিন্ন জায়গায় ব্যানার টানিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে দাবি করছেন দলটির নেতাকর্মীরা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গাগলির ‘ক্রিকেট গ্রাউন্ডে’ সরেজমিনে গিয়ে দেখা যায়, গাগলীর ক্রিকেট খেলার এই মাঠে কিছুদিন আগে ব্যারিষ্টার আনোয়ার হোসেন বাইক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো। সেই মাঠের প্রবেশদ্বারে বড় আকারে ব্যারিষ্টার আনোয়ার হোসেনের ছবি সংম্বলিত ‘মিনিষ্টার গেইট’ বা তোরণটি এখনও রয়েছে।
জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিলানী মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, যুবদল নেতা রুবেল হোসেন ও জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল জানান, প্রতিনিয়ত তারা এই রাস্তা দিয়ে চলাচল করেন। ব্যারিষ্টার আনোয়ার হোসেনের বিশাল এই তোরণ তাদের চোখে পড়ে।
তারা জানান, খেলা পরিচালনাসহ নিজ নামে নানাবিধ কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন প্রার্থী আনোয়ার হোসেন, যা নির্বাচনী আচরণের পরিপন্থি। এ বিষয়ে তারা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সহকারি কমিশনারের (ভূমি) কাছে মৌখিকভাবে অভিযোগ জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। সহকারি রিটার্নিং কর্মকর্তার এ আচরণ পক্ষপাত দুষ্টু আচরণ হিসেবে গণ্য করছেন নেতাকর্মীরা। তাই প্রয়োজনে জেলা রিটার্ণিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়েরের কথাও জানান তারা।
স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন বলেন, ‘তারা অভিযোগ করতেই পারে। আমার কাছে আমার ডিফেন্স আছে। আমার একটি তোরণ আছে। সেটা অপসারণের চেষ্টা চলছে। আমি প্রার্থীতা ঘোষণা দেওয়ার আগে এই খেলা উদ্বোধন করেছিলাম।’
এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ্ জোহরা বলেন, বিষয়টি খতিয়ে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ-৩ আসন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ