সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৭ জানুয়ারী, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন
নির্বাচনী প্রচারণা ও মাজার জিয়ারতের জন্য সিলেট সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি তিনি সিলেট আসার সম্ভাবনা রয়েছে। তবে সময়সূচি এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা।
ইতিমধ্যে নির্বাচনী প্রচরাণার জন্য দেশের বিভিন্ন জেলায় সফর শুরু করেছেন তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলাগুলোতে সফর করবেন তিনি।
এরই ধারাবাহিকতায় তারেক রহমান সিলেটে আসছেন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। সেই লক্ষ্যে সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে দলটি। দলের প্রধান হিসেবে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করতে পারেন তারেক রহমান।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট ভয়েসকে বলেন, ‘আগামী ২২ জানুয়ারি তারেক রহমান সিলেট সফরে আসার সম্ভাবনা রয়েছে। তবে সময়সূচি এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।’
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিএনপি সচরাচর সিলেট থেকেই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। এরই অংশ হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের কথা রয়েছে। সিলেট এসে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন।’
তারেক রহমানের সম্ভাব্য এই সফরকে কেন্দ্র করে নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভা করার প্রস্তুতি রয়েছে বলেও জানান কাইয়ুম চৌধুরী।
‘তবে তারেক রহমান সিলেটে কয়দিন অবস্থান করবেন কিংবা পার্শবর্তী অন্যান্য জেলায় যাবেন কিনা, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি’ —যোগ করেন জেলা বিএনপির সভাপতি।
তারেক রহমান, সিলেট সফর, বিএনপি, সিলেট, সিলেট বিএনপি