সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৭ জানুয়ারী, ২০২৬ ৩:১৬ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সিলেট বিভাগের চার জেলার এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশী নিবন্ধন করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। গত সোমবার শেষ হয়েছে অনলাইনে এই নিবন্ধন।
ইসির তথ্য মতে, ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার এক লাখ তিন হাজার ১৬৭ জন প্রবাসী বাংলাদেশী ও সরকারি চাকরিজীবি পোস্টাল ব্যালটে ভোট দিতে হতে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার ৭৫১ জন ও মহিলা মাত্র ১৬ হাজার ৪১৬ জন।
এতে জানা যায়, সিলেট জেলায় সর্বোচ্চ নিবন্ধন করেছেন ৪৫ হাজার ৮০৬ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবি। এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ জন ও মহিলা সাত হাজার ৩২৯ জন।
মৌলভীবাজারে নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৮৮ জন ও মহিলা তিন হাজার ৬১০ জন। সুনামগঞ্জে নিবন্ধন করেছেন ১৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৭১ জন ও মহিলা তিন হাজার ৮২ জন।
সবচেয়ে কম নিবন্ধন করেছেন হবিগঞ্জ জেলার প্রবাসীরা। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৫ হাজার ৪১০ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবি। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন ও মহিলা দুই হাজার ৩৯৫ জন। তবে প্রবাসী ছাড়াও এই নিবন্ধনে সংশ্লিষ্ট জেলার সরকারি চাকরিজীবীরাও নিবন্ধন করেছেন।
সিলেট, পোস্টাল ভোট, নিবন্ধন, প্রবাসী