২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

বৈষম্যের অভিযোগ এহতেশামের, রিটার্নিং কর্মকর্তা বললেন ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ জানুয়ারী, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন


মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী এহতেশামুল হক। 


গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, আমার ডকুমেন্টস এবং বিএনপির প্রার্থীর ডকুমেন্টস যাচাইয়ের একমাত্র গ্রহণযোগ্য উপায় ছিল যুক্তরাজ্যের হোম অফিস থেকে অফিসিয়াল কনফার্মেশন। 


“কিন্তু আশ্চর্যজনকভাবে আমার ক্ষেত্রে বলা হলো—হোম অফিস থেকে আনতে হবে, আর বিএনপির প্রার্থীর ক্ষেত্রে বলা হলো—হোম অফিস বন্ধ, আজ লাস্ট ডেট, তাই কন্ডিশনালি দেয়া হলো। এটি কী বৈষম্য নয়?” লিখেন তিনি।


এর আগে মনোনয়ন পত্র যাচাই বাঁছাইয়ের তৃতীয় দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে স্থগিত রাখা হয়েছিল সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ মালেকের মনোনয়নও। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর গতকাল তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। 


এম এ মালেকসহ আরও চারজনের স্থগিত থাকা রাখা মনোনয়ন রোববার বৈধ ঘোষণা করা হলেও বাতিল হয়ে যায় এহতেশামুল হকের মনোনয়ন। 


এ বিষয়ে সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অভিযোগের ভিত্তি নেই। কারণ এম এ মালেক হোম অফিসের একটা সার্টিফিকেট আমাদের কাছে জমা দিয়েছেন। রোববার হোম অফিস বন্ধ ছিলো আবার যাঁচাই বাছাইয়ের শেষ দিন ছিলো। তাই আমরা তার মনোনয়ন বৈধ ঘোষণা করি। তবে ইতোমধ্যে আমরা হাই কমিশনে চিঠি পাঠিয়েছি।’


তিনি বলেন, ‘এনসিপি প্রার্থী এহতেশামুল হক আমাদের কোনো সার্টিফিকেট জমাই দিতে পারেননি। আমরা কোথাও কোনোভাবেই বৈষম্য দেখাইনি।’


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, এনসিপি, বৈষম্য, মনোনয়নপত্র, এহতেশাম, রিটার্নিং কর্মকর্তা, ডিসি সারওয়ার আলম,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ