সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন
কিছু কিছু আসনে দুজন করে প্রার্থী দেওয়ার বিষয়টি মূলত বিকল্প ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটে একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রায় ১০–১২টি আসনে বিকল্প ব্যবস্থা করেছি। কারণ কয়েকটি আসনে ব্যাংক ক্লিয়ারেন্স বা মামলা সংক্রান্ত জটিলতা নিয়ে শঙ্কা ছিল। সেই কারণে বিকল্প প্রার্থী রাখা হয়েছে।’
তারেক রহমানের সিলেট সফর প্রসঙ্গে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকে তার নির্বাচনী প্রচলনা শুরু করতেন তেমনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও সিলেট থেকেই প্রচারণা শুরু করবেন বলে আমরা আশা করছি।
তিনি বলেন, আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে এই পদটি শূন্য রয়েছে। তার শুন্যতা পূরণে তারেক রহমানকেই এই পদে বসানো হবে। দুই-এক দিনের মধ্যেই এ বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকল্প প্রার্থী, বিএনপি, মনোনয়ন, মির্জা ফখরুল, সিলেট, জাতীয় নির্বাচন, রাজনীতি