সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৪ জানুয়ারী, ২০২৬ ৫:০৩ অপরাহ্ন
সিলেটের ছয়টি আসনের মধ্যে স্থগিত হওয়া চার প্রার্থীর মনোনয়নপত্র রোববার গৃহীত হয়েছে। সিলেট-৩ আসনের বিএনপির এমএ মালিক এবং সিলেট-৬ আসনের বিএনপির ফয়সল চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে সিলেট-১ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, শনিবার চার প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছিল। বিএনপির এমএ মালিক, এনসিপির এহতেশামুল হক ও সিলেট-৬ আসনের গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানের মনোনয়ন স্থগিত হয়েছিল দ্বৈত নাগরিকত্ব ছাড়ার কাগজপত্র জমা না দেওয়ার কারণে। এছাড়া সিলেট-৬ আসনের বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী এবং সিলেট-৪ আসনের জাতীয় পার্টির মুজিবুর রহমানের মনোনয়ন স্থগিত হয়েছিল অনান্য কাগজপত্রের অপ্রতুলতার কারণে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, এহতেশামুল হক ছাড়া বাকি চার প্রার্থী রোববার বৈধ ঘোষণা করা হয়েছে। এহতেশামুল হক যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তার হলফনামায় উল্লেখ আছে, গত ২২ অক্টোবর তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
সিলেটের ছয়টি আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে শনিবার পাঁচ জনের মনোনয়নপত্র স্থগিত ও সাত জনের বাতিল করা হয়েছিল।
সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন