সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ৭:০৫ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের চার সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে দশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান তিনি।
তিনি জানান, হবিগঞ্জের চারপ আসনে ২৯ হন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে বাকি ১৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ রয়েছে।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন— হবিগঞ্জ-১ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী কাজী তোফায়েল আহমদ। হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আফছার আহমদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত প্রার্থী লুকমান আহমদ তালুকদার ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নোমান আহমদ সাদীক।
হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মো. শাহিনুর রহমান এবং হবিগঞ্জ-৪ বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী শাহ মো. আল আমিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী, আমার বাংলাদেশ পার্টি (এবি) প্রার্থী মোকাম্মেল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ সাজন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই, হবিগঞ্জ, নির্বাচন, জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন