সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি সংসদীয় আসনে পাঁচজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। একইসঙ্গে আসনগুলোতে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্ণিং কর্মকর্তা।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান মৌলভীবাজারের রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল।
সিলেট ভয়েসকে জেলা রিটার্ণিং কর্মকর্তা জানান, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে সাতজন প্রার্থীর মধ্যে সাতজনেরই মনোনয়নপত্র বৈধ রয়েছে। কিন্তু মৌলভীবাজার-২ আসনে একজন, মৌলভীবাজার-৩ আসনে দুইজন ও মৌলভীবাজার-৪ আসনে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ৮ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ এবং একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন— এম জিমিউর রহমান চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৭ জনের মধ্যে দুই জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইভাবে পাঁচজনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। আসনটিতে মনোনয়ন বাতিলের তালিকায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. ইলিয়াস।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে সর্বাধিক ৯ জন প্রার্থীর মধ্যে দুই জনের মনোনয়ন বাতিল এবং ৭ জনের মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন রিটার্ণিং কর্মকর্তা। এ আসনে বিএনপির জালাল উদ্দিন আহমেদ জিপু এবং স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মৌলভীবাজার, সংসদীয় আসন, মনোনয়ন