সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র স্থগিত ও একজনের বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এখন পর্যন্ত চারটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এনসিপি সিলেটের ছয়টি আসনের মধ্যে তিনটিতে নিজেদের প্রার্থী দিয়েছিল। তার মধ্যে সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনে মো. রাশেদ উল আলমের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। তবে সিলেট-৩ আসনের প্রার্থী ব্যারিষ্টার নুরুল হুদার প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দ্বৈত নাগরিকত্ব নিয়ে যথেষ্ট কাগজপত্র দেকাতে না পারায় সিলেট-১ আসনের প্রার্থী এহতেশামুল হক চৌধুরী ও সিলেট-৪ আসনের প্রার্থী রাশেল উল আলমের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তীতে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে।
তিনি আরও জানান, সিলেট-৩ আসনে এনসিপির প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এই আসনে একজনের স্থগিত ও দুইজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
সিলেট, এনসিপি