২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে এহতেশামের প্রার্থীতা স্থগিত, বাদ পড়লেন ইলিয়াসপুত্র আবরারসহ দুইজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ জানুয়ারী, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন


দ্বৈত নাগরিকত্ব বাতিলের যথেষ্ট প্রমাণ দেখাতে না পারায় সিলেট-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রার্থী এহতেশামুল হকের মনোনয়ন স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীর ছেলে মো. আবরার ইলিয়াস ও আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

শনিবার (৩ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (তথ্য ও অভিযোগ শাখা, মিডিয়া সেল) তানভীর হোসাইন সজীব সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিলেট-১ ও ২ আসনের ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। তার মধ্যে সিলেট-১ আসনে এনসিপির প্রার্থী এহতেশামুল হক চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব মধ্যে একটি  প্রত্যাহারের যথেষ্ট প্রমাণপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্রটি আপাতত স্থগিত রাখা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তীতে তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।  

তিনি আরও বলেন,  স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর ভূয়া প্রমানিত হওয়ায় সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস ও মোহাম্মদ আব্দুস শহীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ