সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ৫:০৬ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের লড়াইয়ে প্রার্থীদের মাঝে সম্পদ ও আয়ের ব্যবধানের পাশাপাশি শিক্ষাগত যোগ্যতায়ও রয়েছে এক বিরাট ব্যবধান। হলফনামার তথ্য অনুযায়ী, এই আসনে উচ্চশিক্ষিত ও পেশাজীবী প্রার্থীদের পাশাপাশি নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছেন ৩ জন স্বশিক্ষিত প্রার্থীও।
প্রার্থীদের বার্ষিক আয়ের হিসেবে সবচেয়ে সচ্ছল অবস্থানে আছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহীদ। তিনি হলফনামায় তার আয়, সম্পত্তির কোন হিসেব না দেখালেও ফরম ২০ ও ২১ এবং আয়কর রিটার্নে তার বার্ষিক আয় ৫০ লাখ টাকা দেখিয়েছেন।
এরপরই দ্বিতীয় সর্বোচ্চ আয়ের তালিকায় রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী, যার বার্ষিক আয় ১৬ লাখ ২৪ হাজার টাকা। বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা এবং তার ছেলে, স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াস, উভয়েরই বার্ষিক আয় ৯ লাখ ৫২ হাজার ৩৮৭ টাকা।
অন্যদিকে, আয়ের তালিকার নিচের সারিতে রয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জামান আহমদ সিদ্দিকী (বার্ষিক ২০ হাজার টাকা), গণফোরাম প্রার্থী মো. মুজিবুল হক (২৫ হাজার টাকা) এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (৪৬ হাজার টাকা)।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আব্দুল হান্নানের বার্ষিক আয় ৯ লাখ ৫৪ হাজার টাকা এবং ইসলামী আন্দোলনের মোঃ আমির উদ্দিনের আয় ১ লাখ ২০ হাজার টাকা।
সম্পদের আর্থিক মূল্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছেন বিএনপির প্রার্থী ও গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী লুনা। তার ১ কোটি ৫০ লাখ টাকার অস্থাবর ও ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদসহ মোট সম্পদ ২ কোটি ২৫ লাখ টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলীর মোট সম্পদ ২ কোটি ১৫ লাখ টাকার ওপরে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আব্দুল হান্নান ও ইলিয়াস-লুনার সন্তান আবরার ইলিয়াসের স্থাবর-অস্থাবর মিলিয়ে সম্পদের পরিমাণ দেড় কোটি টাকার কাছাকাছি।
অপরদিকে ইসলামী আন্দোলনের মো. আমির উদ্দিনের কোনো স্থাবর সম্পদ নেই, রয়েছে মাত্র ১০ লাখ ৬৯ হাজার টাকার অস্থাবর সম্পদ। জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরীর ১ কোটি টাকার স্থাবর সম্পদ থাকলেও তার নগদ অর্থ বা অস্থাবর সম্পদ মাত্র ৩ লাখ ৮২ হাজার টাকা।
গণফোরামের মো. মুজিবুল হকের সম্পদ ৫৭ লাখ টাকা এবং গণঅধিকার পরিষদের জামান আহমদ সিদ্দিকীর সম্পদ ৯ লাখ ৩৫ হাজার টাকা। স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহীদের আয় বেশি হলেও তার মোট সম্পদ দেখানো হয়েছে প্রায় ২২ লাখ টাকা।
শিক্ষাগত যোগ্যতার বিচারে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ একজন ব্যারিস্টার। এছাড়াও বিএনপি প্রার্থী লুনা স্নাতকোত্তর, খেলাফতের মুনতাছির এমবিএ, জামায়াতের হান্নান এমকম এবং স্বতন্ত্র প্রার্থী আবরার স্নাতকোত্তর, গণফোরামের মুজিবুল এলএলবি ডিগ্রীধারী।
উচ্চশিক্ষার এই ভিড়েও লড়ছেন 'স্বশিক্ষিত' তিন প্রার্থী। তারা হলেন জাতীয় পার্টির মাহবুবুর, ইসলামী আন্দোলনের আমির উদ্দিন এবং গণঅধিকারের জামান।
হলফনামা, সিলেট-২ আসন, ইলিয়াসপত্নী লুনা, ব্যারিষ্টার মোহাম্মদ আব্দুস শহীদ