সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ন
হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) শেষ দিন পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন।
জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্য মতে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে সোমবার পর্যন্ত ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সুনামগঞ্জ-১ আসনে ৬ জন, সুনামগঞ্জ-২ আসনে ৭ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৯ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৯ জন ও সুনামগঞ্জ-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার, বিএনপির আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুকলেছুর রহমান।
সুনামগঞ্জ -২ আসনে বিএনপির নাছির উদ্দীন চৌধুরী ও অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শিশির মনির, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শোয়াইব আহমেদ, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন এবং স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব।
সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, খেলাফতে মজলিসের শেখ মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা, জামাতে ইসলামীর ইয়াসিন খান, বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ, মাহমুদ আলী এবং মোঃ মাহফুজুর রহমান খালেদ (তুষার)।
সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মোঃ নাজমুল হুদা, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, বিএনপি'র নুরুল ইসলাম, স্বতন্তু প্রার্থী মোহাম্মদ আবদুল হক, জামায়াতে ইসলামীর মোঃ সামছ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোঃ মাহফুজুর রহমান খালেদ এবং খেলাফতে মজলিসের মোঃ আমিরুল ইসলাম।
সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপির কলিম উদ্দিন মিলন এবং মোহাম্মদ মোমাহিদ আলী তালুকদার, ন্যাশনাল পিপলস পার্টির (এনসিপি) মোঃ আজিজুল হক, খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির, জামায়াতে ইসলামীর আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এবং সিরাজুল ইসলাম।
সুনামগঞ্জ, মনোনয়নপত্র দাখিল, নির্বাচন, জাতীয় নির্বাচন