সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মামুনুর রশীদ ওরফে চাকসু মামুন এবার দল থেকেই পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এমন মন্তব্য করেন তিনি।
এসময় মামুনুর রশীদ বলেন, জকিগঞ্জ ও কানাইঘাট কারোর জন্ম হয় নাই আমাকে ভয়ভীতি দেখাবে। এই ধরনের সাহস জকিগঞ্জ কানাইঘাট কারোর জন্ম হয় না। ভোটার সব আমার দিকে ঝোঁকা। তো ভোটারকে তারা আটকাবে কিভাবে? আমি আমার দলকে শ্রদ্ধা করি, আমার দলকে ভালোবাসি ৪৫ বছর থেকে আমি এই দল করেছি। হয়তো জানিনা এই মুহূর্ত পর্যন্ত আমি দলেরই মানুষ কিন্তু হয়তো কালকে দলে নাও থাকতে পারি। আমি দলে থেকে পদত্যাগও করতে পারি। যেহেতু দল ছাড়া অবস্থায় যদি আমার এলাকার মানুষ, অনেক স্বাচ্ছন্দে আমাকে ভরন করবে এটি আমার বিশ্বাস, কারণ তাদের অনুমতি নিয়েইতো আমি নামিনেশন জমা দিয়েছি।
সিলেট-৫ আসনকে ইসলামী ঘাঁটি বলার বিষয়ে তিনি বলেন, আমি মুসলমান না? আমি ইসলাম ধর্ম পালন করি না? আমি ধর্ম-কর্ম সবই করি, তাই এই আসন ইসলামী বা নন ইসলামী আসন আছে বলে এমন কিছু আছে সেটা আমার জানা নাই।
সিলেট, চাকসু মামুন, বিএনপি, জাতীয় সংসদ নির্বাচন