সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এসব আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৭১ জন প্রার্থী।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সিলেট জেলার ছয়টি আসনে ৫৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন ৪৭ জন। সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে ৪৬ জনের মধ্যে ৩৮ জন, মৌলভীবাজার জেলার চারটি আসনে ৩৩ জনের মধ্যে ৩১ জন এবং হবিগঞ্জ জেলার চারটি আসনে ৩৬ জনের মধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করা ১০ জন প্রার্থীই মনোনয়নপত্র দাখিল করেছেন। সিলেট-২ আসনে ১০ জনের মধ্যে ৯ জন, সিলেট-৩ আসনে ১১ জনের মধ্যে ৯ জন, সিলেট-৪ আসনে ৮ জনের মধ্যে ৭ জন, সিলেট-৫ আসনে ৮ জনের মধ্যে ৬ জন এবং সিলেট-৬ আসনে ৯ জনের মধ্যে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিলেট-১ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক, বংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রনব জ্যোতি পাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামিম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান।
সিলেট-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তাঁরা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা, স্বতন্ত্র প্রার্থী মো. আবরার ইলিয়াস, গণফোরামের মো. মুজিবুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল হান্নান, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, গণঅধিকার পরিষদের জামান আহমদ সিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন।
সিলেট-৩ আসনেও ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন— বাংলাদেশ বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকমান আহমদ, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রেদওয়ানুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দীন রাজু ও স্বতন্ত্র প্রার্থী মঈনুল বাকর।
সিলেট-৪ আসনে ৭ জন মনোনয়ন দাখিলকারী প্রার্থী হলেন— বিএনপির আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রাশেদ উল আলম, গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম, খেলাফত মজলিসের আলী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাইদ আহমদ ও জাতীয় পার্টির মোহাম্মদ মুজিবুর রহমান।
সিলেট-৫ আসনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসাইন খান, স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ, বাংলাদেশ মুসলীম লীগের মো. বিলাল উদ্দিন, খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান ও জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।
একইভাবে সিলেট-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাঁরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন, বিএনপির ফয়সল আহমদ চৌধুরী ও এমরান আহমদ চৌধুরী, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম ও জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর।
হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে শেষ পর্যন্ত ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্য মতে, সুনামগঞ্জ-১ আসনে ৬ জন, সুনামগঞ্জ-২ আসনে ৭ জন, সুনামগঞ্জ-৩ আসনে ৯ জন, সুনামগঞ্জ-৪ আসনে ৯ জন ও সুনামগঞ্জ-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সুনামগঞ্জ-১ আসনে মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার, বিএনপির আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তোফায়েল আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুকলেছুর রহমান।
সুনামগঞ্জ -২ আসনে বিএনপির নাছির উদ্দীন চৌধুরী ও অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, জামায়াতে ইসলামীর মোহাম্মদ শিশির মনির, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শোয়াইব আহমেদ, খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নিরঞ্জন দাস খোকন এবং স্বতন্ত্র প্রার্থী ঋতেশ রঞ্জন দেব।
সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, খেলাফতে মজলিসের শেখ মুশতাক আহমদ, বাংলাদেশ খেলাফতে মজলিসের মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা, জামাতে ইসলামীর ইয়াসিন খান, বিএনপির মোহাম্মদ কয়ছর আহমদ, স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ, মাহমুদ আলী এবং মোঃ মাহফুজুর রহমান খালেদ (তুষার)।
সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টির মোঃ নাজমুল হুদা, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, বিএনপি'র নুরুল ইসলাম, স্বতন্তু প্রার্থী মোহাম্মদ আবদুল হক, জামায়াতে ইসলামীর মোঃ সামছ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মোঃ মাহফুজুর রহমান খালেদ এবং খেলাফতে মজলিসের মোঃ আমিরুল ইসলাম।
সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপির কলিম উদ্দিন মিলন এবং মোহাম্মদ মোমাহিদ আলী তালুকদার, ন্যাশনাল পিপলস পার্টির (এনসিপি) মোঃ আজিজুল হক, খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল কাদির, জামায়াতে ইসলামীর আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী এবং সিরাজুল ইসলাম।
চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার জেলার চারটি আসনে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং কার্যালয়ের তথ্যমতে, মৌলভীবাজার-১ আসনে ৭ জন, মৌলভীবাজার-২ আসনে ৮ জন, মৌলভীবাজার-৩ আসনে ৭ জন এবং মৌলভীবাজার-৪ আসনে সর্বাধিক ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের লোকমান আহমদ, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন, গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মাদ আমিনুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নুর ও বিএনপির নাসির উদ্দিন আহমদ।
মৌলভীবাজার-২ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, বিএনপির শওকতুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী এম জিমিউর রহমান চৌধুরী, মো. ফজলুল হক খান, নওয়াব আলী আব্বাছ খাঁন, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. সায়েদ আলী।
মৌলভীবাজার-৩ আসনে বিএনপির নাসের রহমান, স্বতন্ত্র প্রার্থী রেজিনা নাসের, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মাদ লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিসের আহমদ বিলাল ও ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মো. ইলিয়াস।
মৌলভীবাজার-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী, স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রিতম দাশ, বিএনপির জালাল উদ্দিন আহমেদ জিপু, জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন, বিএনপির মো. মুজিবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুঈদ আশিক চিশতি, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুর রব।
হবিগঞ্জ জেলার চারটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৬ জন প্রার্থী। এর মধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন। তারা হলেন— বিএনপির ড. রেজা কিবরিয়া, স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া, বাংলাদেশ জাসদের কাজী তোফায়েল আহমদ, খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম মীরপুরী, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ বদরুর রেজা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহজাহান আলী।
হবিগঞ্জ-২ আসনেও ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন—বিএনপির ডা. সাখাওয়াত হাসান জীবন, খেলাফত মজলিশের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় পার্টির আব্দুল মোক্তাদির চৌধুরী অপু, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক আফছার আহমদ রুপক, বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা নোমান আহমদ ছাদিক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) লোকমান আহমেদ তালুকদার।
হবিগঞ্জ-৩ আসনে ৭ জন। তারা হলেন— বিএনপির আলহাজ জি কে গউছ, জামায়াতের কাজী মহসিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদশের মহিব উদ্দিন আহমেদ সোহেল, গণঅধিকার পরিষদের চৌধুরী আশরাফুল বারী নোমান, জাতীয় পার্টির আব্দুল মোমিন চৌধুরী বুলবুল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. শাহিনুর রহমান ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম সরওয়ার।
অন্যদিকে হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন সর্বাদিক ১০ জন প্রার্থী। তারা হলেন— বিএনপির এসএম ফয়সল, খেলাফত মজলিশের ড. আহমেদ আব্দুল কাদের বাচ্চু, আমার বাংলাদেশ পার্টির মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. গিয়াস উদ্দিন, স্বতন্ত্র মো. মিজানুর রহমান চৌধুরী, স্বতন্ত্র সালেহ আহমদ সাজন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহাম্মদ রেজাউল মোস্তফা, বাংলাদেশ মুসলিম লীগের শাহ মো. আল আমিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, বাসদ মো. মুজিবুর রহমান।
জাতীয় নির্বাচন,