২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: কয়ছর আহমদ

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ৬:১৬ অপরাহ্ন


মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য কয়ছর এম আহমদ। 

 

সোমবার বিকাল ৩টায় শান্তিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

 

মনোনয়ন জমা প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কয়ছর এম আহমদ বলেন, কয়ছর এম আহমদ বলেছেন, 'আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আমাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  আমি এই আসনের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগীতা ও ভোট চাই। ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হবে বলে আশা করছি। এই নির্বাচনে ধানের শীষে সকলেই ভোট দেওয়ার আহ্বান করছি। এই আসনের উন্নয়নের সার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

 

তিনি বলেন, নির্বাচনে জয়লাভ করলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে আমরা প্রাইয়োরিটি ভিত্তিক কাজ করবো। আরো পরিকল্পনা মোতাবেক কাজ আমরা করবো। পরবর্তীতে আপনাদের তা জানিয়ে দেওয়া হবে। নির্বাচনে শতাভাগ পাশের প্রত্যয় ব্যক্ত করেন সুনামগঞ্জ-৩ আসনের  ‘হ্যাভিওয়েট’ এই প্রার্থী। নির্বাচনের আচরণবিধি মেনে আমরা ভালো একটি নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চাই। আনছার ভাই ও ফারুক ভাইয়ের নেতৃত্বে শান্তিগঞ্জে ভালো কিছু হবে বলে ইনশাআল্লাহ্।

 

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মইন মল্লিক মইনুদ্দিন সোহেল, আনছার উদ্দিন, ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর প্রমুখ। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মনোনয়নপত্র, সুনামগঞ্জ-৩, কয়সর আহমদ, নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ