২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়ন দাখিল করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর ক্ষোভ ঝাড়লেন এমএ মালিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ৫:১৪ অপরাহ্ন

ছবিঃ সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক নির্বাচনের পরিবেশকে একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপি মনোনীত প্রার্থী এমএ মালিক বলেন, একটি গোষ্ঠী ও একটি দল পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একটি গ্রুপ ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে, ধর্মকে পণ্য বানিয়েছে এবং নিজেদের মতো করে ‘বিশ্বাসের সার্টিফিকেট’ বিলি করছে।

এমএ মালিক আরও বলেন, বাস্তবে তারা মুসলমান ধর্মের মূল শিক্ষায় বিশ্বাস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। ইসলামের শিক্ষা অনুযায়ী এই দেশ হবে একটি গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী রাষ্ট্র, যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মনোনয়ন, দাখিল, এমএ মালিক, সিলেট-৩ আসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ