সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ৫:০২ অপরাহ্ন
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত সময়ের ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচন অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের স্বার্থে সরকারকে অনুরোধ জানাই ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনের আগে তৎকালীন সরকারগুলো যে উন্মুক্ত ও আস্থার পরিবেশ তৈরিতে যেসব উদ্যোগ নিয়েছিল, সেগুলো আমাদের সামনে উদাহরণ হিসেবে আছে। সেই দৃষ্টান্ত অনুসরণ করে দ্রুত কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে নির্বাচনী প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা আরও দৃঢ় হয় এবং কোনো ধরনের শঙ্কা না থাকে।
তিনি বলেন, ভোটের দিন নারী–পুরুষ নির্বিশেষে সব পেশা ও সব বয়সের মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে রকম একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা জরুরি।
নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এটি যেন মানুষের জন্য আরও স্বস্তিদায়ক হয়, সে জন্য অতীতের নির্বাচনগুলোর আগে যে উন্মুক্ত পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় বাস্তবায়ন করতে হবে।
খন্দকার মুক্তাদির, বিএনপির প্রার্থী, সিলেট-১ আসন, জাতীয় সংসদ, নির্বাচন