সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে মনোনয়ন দাখিল করে তার নিজ সংসদীয় এলাকার ভোটকেন্দ্রের দুরত্ব নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এমন মন্তব্য করেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে জাতীয় সংসদ নির্বাচনে সেন্টার সেন্টার গুলো উনারা বেছে নিয়েছেন। দেখা গিয়েছে যে সব এলাকায় ভোটার বেশি এবং আমাদের ফেভারে না, এদেরকে পাঁচ থেকে সাত কিলোমিটার কিলমিটার দূরে তাদের ফেভারে মতো একটা সেন্টার দিয়েছেন। এমন কি আমি দেখেছি আমার একটা সেন্টার জৈন্তাতে সেটা চারকাটা ইউনিয়নে একটা ওয়ার্ড পরেছে পান্তাই, এখান থেকে পাতন, এখান থেকে যদি আমার ভোটকেন্দ্রে যেতে হয় তাহলে তাকে কানাইঘাট হয়ে যেতে হয়। এখানে রাস্তা নাই, কোনো যানবাহন নাই, কিছু নাই সেখানে আমার ভোটাররা কিভাবে যাবে।
তিনি আরও বলেন, আমি প্রধান নির্বাচন কমিশনার, সচিব, রিটারনিং আফিসার, সিলেটের যারা নির্বাচন আফিসারকে আমি জানিয়াছে, যে আপনারা অন্ততপক্ষে যেসব এলাকা রাস্তাঘাচ নাই, কমিনিউকেশন নাই এইসব এলাকায় যেভাবে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন করছিলেন, আপনারা সেভাবে করুন যাতে মানুষ সহজে ভোট দিতে পারে।
মনোনয়ন, দাখিল,ভোটকেন্দ্র, দুরত্ব, আক্ষেপ, আরিফুল হক