২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট-২ আসন

মা-ছেলের প্রার্থী হওয়া কৌশলগত কারণেই : ইলিয়াসপত্নী লুনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ৪:২৮ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে আবরার ইলিয়াস অর্নব একই সাথে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মা-ছেলের এক সাথে প্রার্থী হওয়া বিষয়টি কৌশলগত কারণ বলে জানিয়েছেন বিএনপির মনোনিত প্রার্থী  

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এমন মন্তব্য করেন তিনি। এদিন মায়ের সাথেই রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। 

এসময় ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, একাধিক মনোনয়ন সংগ্রহ করেছি কিছু কৌশলগত কারণে, এখন বিস্তারিত কিছু বলতেছি না সময় আসলেই দেখতে পারবেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর আমরা নিরপেক্ষ একটি সরকারের মধ্য দিয়ে নির্বাচন করতে যাচ্ছি আশা করছি নির্বাচন সুষ্ঠু ও নিরাপদেই অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিবেশ এখনও ভালো আছে সবাই নির্বাচনী আচরণবিধি মেনেই কাজ করছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

মা-ছেলে, প্রার্থী, কৌশল, ইলিয়াসপত্নী লুনা, সিলেট-২ আসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ