সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ৪:২০ অপরাহ্ন
সমঝোতার অংশ হিসেবে সিলেট–২ আসনে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীকে ছাড় দিয়েছে জামায়াতে ইসলামী। এ কারণে সোমবার (২৯ ডিসেম্বর) সিলেটের অন্য পাঁচটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিলেও সিলেট–২ আসনে কোনো মনোনয়ন জমা দেয়নি দলটি।
এ বিষয়ে জামায়াত ইসলামীর ঢাকা উত্তরের আমীর ও সিলেট–৬ আসনে দলটির প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সমঝোতার মাধ্যমে সিলেট–২ আসন খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে। সে কারণেই বাকি পাঁচটি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সিলেটের অন্যান্য আসনে ছাড় দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে জামায়াত ইসলামী থেকে এ আসনে প্রার্থীতায় ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান।
সমঝোতা, সিলেট–২ আসন, জামায়াত, খেলাফত