সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০২৫ ১০:৫০ পূর্বাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দফায় সিলেটের ১৯ আসনের জোটের জন্য একটি বরাদ্দ রেখে ১৮ টি সংসদীয় আসনে দলীয় মনোনয়ন দেওয়া হলেও এবার তিনটি আসনে ‘বিকল্প’ প্রার্থী রেখেছে বিএনপি।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ২০ ডিসেম্বরের ও ২৭ ডিসেম্বরের স্বাক্ষর করা তিনটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ )আসনে দলীয় মনোনয়ন দেয়া হয় জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে, এছাড়া সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে এবং সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপজেলায় মনোনয়ন দেয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলকে।
এ বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেটের দায়িত্বপ্রাপ্ত) জিকে গউছ বলেন, দলের পরিকল্পনা অংশ হিসেবে তারা বিকল্প প্রার্থী রাখছেন, যার জন্যই তাদের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের সময় দলের নিদের্শনা দেয়ার পর যাকে বলা হবে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাহার করে ফেলবেন।
সিলেট, বিএনপি, জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন