সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার নিশ্চিত করতে ইন কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি)—এর মাধ্যমে সিলেট বিভাগে ১২ হাজার ৯’শ ২২ জন ভোটার নিবন্ধন করেছেন। যাদের মধ্যে আইনী হেফাজতে থাকা ২৪০ জন কারাবন্দি ভোটার রয়েছেন। এসব ভোটাররা কারাগার থেকেই আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেট জেলায় সর্বাধিক ৪ হাজার ৪৬৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩০৬ জন, মৌলভীবাজারে ২ হাজার ৩৬৪ জন এবং হবিগঞ্জে ২ হাজার ৭৮৩ জন ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ১০ হাজার ৭’শ ১১ জন পুরুষ এবং ২ হাজার ২’শ ১১ জন নারী ভোটার রয়েছেন। যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ১২ হাজার ৫৩২ জনের আবেদন অনুমোদিত হয়েছে। বাকি ৩৯০ জন ভোটারের আবেদন এখন পর্যন্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা কারাবন্দি ভোটাররা নির্বাচনে ভোট প্রদানের জন্য আইসিপিভি’—এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
আইসিপিভিতে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা। চার জেলায় এই সেক্টরে মোট নিবন্ধন করেছেন ১১ হাজার ৭’শ ৯ জন। এর মধ্যে সিলেটে ৪ হাজার ৯৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯’শ ২৯ জন, মৌলভীবাজারে ২ হাজার ১’শ ৫৯ জন এবং হবিগঞ্জে ২ হাজার ৫’শ ২৪ জন ভোটার রয়েছেন।
আইনি হেফাজতে থাকা দণ্ডপ্রাপ্ত ভোটারগণও ভোট দেয়ার জন্য আইসিপিভি’তে নিবন্ধন করেছেন। বিভাগে ২৪০ জন কারাবন্দি ভোটার নিবন্ধন করেছেন। সিলেটে ৩৯ জন, সুনামগঞ্জে ৫৮ জন, মৌলভীবাজারে ২৯ জন এবং হবিগঞ্জে ১১৪ জন।
নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের মধ্য থেকে আইসিপিভিতে মোট ১২৯ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সিলেটে ১৮ জন, সুনামগঞ্জে ৬১ জন, মৌলভীবাজারে ১৯ জন এবং হবিগঞ্জে ৩১ জন।
নির্বাচনে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে মোট ৮’শ ৪৪ জন আইসিপিভিতে নিবন্ধন করেছেন। সিলেটে ৩১৫ জন, সুনামগঞ্জে ২৫৮ জন, মৌলভীবাজারে ১৫৭ জন এবং হবিগঞ্জে ১১৪ জন।
আইসিপিভি পোস্টাল ভোট, সিলেট আইসিপিভি, সরকারি চাকরিজীবী পোস্টাল ভোট, সিলেট বিভাগ নির্বাচন, ইন কান্ট্রি পোস্টাল ভোট