সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
সবচেয়ে বেশি ভোটার সিলেট জেলায়, পুরুষ ভোটার ৫৯ হাজার ৯৩৯ এবং নারী ৭ হাজার ৫৭৭ জন
প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলায় ‘পোস্টাল ভোট’—এর মাধ্যমে নিবন্ধনকারীর সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত বিভাগের চার জেলার মোট ৬৭ হাজার ৮১৬ জন প্রবাসী ভোটের জন্য ‘পোস্টাল ভোট’—এ নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৯৩৯ জন পুরুষ ও ৭ হাজার ৫৭৭ জন নারী ভোটার রয়েছেন। এসব আবেদনের মধ্যে এখন পর্যন্ত ৬৬ হাজার ৬৬ জনের আবেদন অনুমোদিত হয়েছে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৭৫০ জন ভোটারের আবেদন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলাতেই সবচেয়ে বেশি প্রবাসী ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। জেলায় মোট নিবন্ধনকারীর সংখ্যা ৩১ হাজার ৮৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৭ হাজার ৫২৪ জন এবং নারী ভোটার ৪ হাজার ৩৪৯ জন। বর্তমানে ৭৬২ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। এ পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে ৩১ হাজার ১১১ জনের আবেদন।
সুনামগঞ্জ জেলায় পোস্টাল ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১০ হাজার ৪৮২ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৪৮৮ জন এবং নারী ভোটার ৯৯৪ জন। এর মধ্যে ২৯০ জনের আবেদন এখনো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে ১০ হাজার ১৯২ জনের আবেদন অনুমোদন পেয়েছে।
মৌলভীবাজারে পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন মোট ১৬ হাজার ৯৭ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৪২০ জন এবং নারী ভোটার ১ হাজার ৬৭৭ জন। বর্তমানে ৩৬৩ জনের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়াধীন রয়েছে। এ পর্যন্ত ১৫ হাজার ৭৩৪ জনের আবেদন অনুমোদিত হয়েছে।
হবিগঞ্জ জেলায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন মোট ৯ হাজার ৩৬৪ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫০৭ জন এবং নারী ৮৫৭ জন। বর্তমানে ৩৩৫ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে ৯ হাজার ২৯ জনের আবেদন।
সিলেট পোস্টাল ভোট, প্রবাসী ভোটার পোস্টাল ভোট, সিলেট বিভাগ নির্বাচন, সিলেট জেলা পোস্টাল ভোট, সুনামগঞ্জ পোস্টাল ভোট