২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ছয় আসনে ৫৬ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ ৭:৩১ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের তৎপরতা বেড়েছে। রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত এসব আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দলীয় প্রার্থীদের পাশাপাশি ৭ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

তবে এখন পর্যন্ত মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করছেন। রোববার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণ ও দাখিলসংক্রান্ত এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে ১০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট-২ আসনে সংগ্রহ করা হয়েছে ১০টি মনোনয়নপত্র। সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এ ছাড়া সিলেট-৪ ও সিলেট-৫ আসনে ৮টি করে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সিলেট-৬ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ