২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৮ লাখ ৪৫ হাজার প্রবাসীর নিবন্ধন

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৮ লাখ ৪৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) ১০টা ৮ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।
 
তথ্যানুযায়ী, ৮ লাখ ৪৫ হাজার ১১৮ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৭ লাখ ৬৫ হাজার ৪১২ জন পুরুষ ও ৭৯ হাজার ৭০৪ জন নারী রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬৮ হাজার ৬৪৭ জন, এরপর রয়েছে কাতার, এই দেশে ৬১ হাজার ৬৪৩ জন, ওমান থেকে নিবন্ধন করেছেন ৪৬ হাজার ৫৯২ প্রবাসী ভোটার, মালয়েশিয়া থেকে ৪৬ হাজার ৩৮৫ জন, সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার ৯৮৪ ও যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৬ হাজার ৪৮৫ জন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হয়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

পোস্টাল ভোট বিডি, অ্যাপ, প্রবাসী, নিবন্ধন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ