২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট বিভাগের ১৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ভয়েস ডেস্ক রিপোর্ট

প্রকাশঃ ২৬ ডিসেম্বর, ২০২৫ ১০:২৪ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনের ১৫টিতে নিজেদের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। 


শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।


সিলেট বিভাগের জেলাভিত্তিক প্রার্থীরা হলেন সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন) আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মো. জয়নুল আবেদীন জয়নাল, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোহাম্মদ আতিকুর রহমান আতিক।


সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ) আসনে মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে মো. আব্দুন নূর।


সুনামগঞ্জ-১, ২ ও ৪ আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি জাতীয় পার্টি। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে অ্যাডভোকেট মো. নাজমুল হুদা হিমেল এবং সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মো. জাহাঙ্গীর আলম।


মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে আহমেদ রিয়াজ উদ্দীন, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মো. আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সৈয়দ নুরুল হক ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মো. জরিফ হোসেন।


হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আব্দুল মুক্তাদির চৌধুরী, হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আব্দুল মুমিন চৌধুরী বুলবুল এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে আহাদ ইউ চৌধুরী শাহীন। তবে হবিগঞ্জ-২ আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।


প্রার্থী তালিকা ঘোষণার সময় শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।


তিনি আরও বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনয়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দিবেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জাতীয় পার্টি, জিএম কাদের, সিলেট, প্রার্থী,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ