২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটের ছয় আসন

বিএনপির মনোনয়নপত্র নিলেন আটজন, জামায়াতের ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩ জন প্রার্থী। 

 

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত সিলেটের বিভিন্ন আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ৮ জন এবং জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঁচজন, এনসিপি’র ৩ জন, গণঅধিকার পরিষদের ৪ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ৪ জনসহ ৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

 

বিএনপি: পাঁচ আসনে ৮ প্রার্থী


নির্বাচন অফিসের দেয়া তথ্যানুযায়ী,  সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদীর লুনা ও মো. আবরার ইলিয়াস, সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক ও মো. আবুস সালাম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং সিলেট-৬ আসনে হোসেন খান হেলাল ও এমরান আহমদ চৌধুরী।

 

জামায়াত: তিন আসনে ৩ প্রার্থী


বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা হলেন— সিলেট-১ আসনে মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ আসনে লোকমান আহমদ এবং সিলেট-৫ আসনে হাফিজ মো. আনওয়ার হোসেন খান। 

 

অন্যদিকে সিলেট-২, সিলেট-৪ ও সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামী এবং সিলেট-৫ আসনে বিএনপির কোনো প্রার্থী নেই বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।


স্বতন্ত্র প্রার্থী: পাঁচ আসনে পাঁচজন


নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সিলেটের পাঁচটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনুল বাকের। সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ ও মো. জাকির হোসেন এবং সিলেট-৬ আসনে মো. ফখরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।


এনসিপি: তিন আসনে তিন প্রার্থী


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেটের তিনটি আসনে প্রার্থী দিয়েছে। দলটির তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন— সিলেট-১ আসনে এহতেশামুল হক, সিলেট-৩ আসনে নুরুল হুদা জুনেদ এবং সিলেট-৪ আসনে মো. রাসেল উল আলম।


বাংলাদেশ খেলাফত মজলিস: চার আসনে চারজন


বাংলাদেশ খেলাফত মজলিস সিলেটের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, সিলেট-২ আসনে হাফিজ লুৎফুর রহমান, সিলেট-৩ আসনে দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে আলী হাসান এবং সিলেট-৫ আসনে মোহাম্মদ আবুল হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


গণ অধিকার পরিষদ: চার আসনে চারজন


গণ অধিকার পরিষদ সিলেটের ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী দিয়েছে। দলটির চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন— সিলেট-১ আসনে আকমল হোসেন, সিলেট-২ আসনে মাইদুল ইসলাম, সিলেট-৪ আসনে জহিরুল ইসলাম এবং সিলেট-৬ আসনে অ্যাডভোকেট জাহিদুরর রহমান। নির্বাচন অফিস জানিয়েছে, সিলেট-৩ ও সিলেট-৫ আসনে দলটির কোনো প্রার্থী নেই।


জাতীয় পার্টি (জিএম কাদের): দুই আসনে দুইজন


জাতীয় পার্টি (জিএম কাদের) সিলেটের দুটি আসনে দুইজন প্রার্থী দিয়েছে। সিলেট-৩ আসনে মোহাম্মদ আতিকুর রহমান এবং সিলেট-৪ আসনে মোহাম্মদ মুজিবুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

অন্যান্য দল: পাঁচজন 


অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সিলেট-৩ আসনে মো. রেদওয়ানুল হক চৌধুরী, গণফোরাম থেকে সিলেট-২ আসনে তারিকুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম থেকে সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে সিলেট-১ আসনে সঞ্জয় কান্তি দাস মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসব দলের প্রত্যেকটির একজন করে প্রার্থী রয়েছে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

নির্বাচন, বিএনপি, জামায়াতে ইসলামী, সিলেট, মনোনয়ন, রাজনৈতিক দল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ