২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ সংসদ নির্বাচন

সিলেটে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যে ৩৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ ডিসেম্বর, ২০২৫ ৭:২৯ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ছয়টি সংসদীয় আসন থেকে এখন পর্যন্ত ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ২৯ জন এবং স্বতন্ত্র প্রার্থী ৫ জন।

 

বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত সিলেটের ছয়টি আসন থেকে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সিলেট-৩ আসনে সবচেয়ে বেশি ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর সবচেয়ে কম ৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন সিলেট-৬ আসনে।

 

সিলেট-১ আসন

 

এই আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের আকমল হোসেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্জয় কান্তি দাস এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এহতেশামুল হক।

 

সিলেট-২ আসন

 

এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বিএনপির মোছা. তাহসিনা রুশদীর লুনা ও মো. আবরার ইলিয়াস, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, গণ অধিকার পরিষদের মাইদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের হাফিজ লুৎফুর রহমান এবং গণফোরামের তারিকুল ইসলাম।

 

সিলেট-৩ আসন

 

সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এই আসনে। আসনটিতে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাঁরা হলেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নুরুল হুদা জুনেদ, জাতীয় পার্টি (জিএম কাদের)-এর মোহাম্মদ আতিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী ও মইনূল বাকের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোকমান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক ও মো. আবুস সালাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রেদওয়ানুল হক চৌধুরী।

 

সিলেট-৪ আসন

 

এই আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. রাসেল উল আলম, বিএনপির আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আলী হাসান এবং জাতীয় পার্টি (জিএম কাদের)-এর মোহাম্মদ মুজিবুর রহমান।

 

সিলেট-৫ আসন

 

এ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন মামুনুর রশিদ ও মো. জাকির হোসেন। অন্যরা হলেন জমিয়তে উলামায়ে ইসলামের উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফিজ মো. আনওয়ার হোসেন খান।

 

সিলেট-৬ আসন

 

এই আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন বিএনপির হোসেন খান হেলানা ও এমরান আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট জাহিদুরর রহমান।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, মনোনয়নপত্র সংগ্রহ, নির্বাচন, সিলেটর ৬ আসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ