২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী নাছির চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ ডিসেম্বর, ২০২৫ ৯:০৪ অপরাহ্ন


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সুনামগঞ্জ–২ (দিরাই–শাল্লা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

 

বুধবার (২৪ ডিসেম্বর) দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 

মনোনয়ন ফরম সংগ্রহের সময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

নেতাকর্মীরা জানান, নাছির উদ্দীন চৌধুরী একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জ–২ আসনের মানুষের সুখ–দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। 

 

তারা আরও বলেন, ধানের শীষ জনগণের প্রতীক। আগামী ১২ ফেব্রুয়ারি দিরাই–শাল্লার জনগণ নাছির উদ্দীন চৌধুরীকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবে বলে তাঁদের আশা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। তাঁরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি দৃঢ়ভাবে কাজ করে যাবে।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ-২ আসন, বিএনপি প্রার্থী, মনোনয়নপত্র সংগ্রহ, দিরাই-শাল্লা, নাছির চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ