২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেটে ছয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ ১০:৪৫ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত এসব আসনে মোট ১৯ জন আগ্রহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র বিতরণসংক্রান্ত তথ্য নিশ্চিত করেছে।

সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট–১ আসনে তিনটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট–২ আসনে চারটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এখানে দুইজন বিএনপি প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র নিয়েছেন।

সিলেট–৩ আসনে তিনটি মনোনয়নপত্র বিতরণ করা হয়। এ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট–৪ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও গণ অধিকার পরিষদের প্রার্থী।

সিলেট–৫ আসনে তিনটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ ছাড়া সিলেট–৬ আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এই আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম ও গণ অধিকার পরিষদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ