সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২৩ ডিসেম্বর, ২০২৫ ৩:৪১ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট করে সিলেট-৫ আসন ছাড় দিয়েছে বিএনপি। আসনটিতে জমিয়তের উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গেছে।
এ নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে হতাশাও দেখা গেছে। এরই মধ্যে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রার্থী ঘোষণার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মামুন লিখেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে আমি আপনাদের সুখ-দুঃখে সর্বোচ্চটা দিয়ে পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এলাকার আরও উন্নয়ন এবং আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সিলেট -৫ ( জকিগঞ্জ-কানাইঘাট) আপনাদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি লিখেন, ‘আমি কোনো দলের নয়, বরং আপনাদের আস্থার প্রতিনিধি হতে চাই। দুর্নীতিমুক্ত সমাজ এবং আধুনিক এলাকা গড়ার এই লড়াইয়ে আপনাদের দোয়া ও সমর্থন আমার একমাত্র পাথেয়। আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার স্বার্থে এক হই।’
জানা গেছে, স্বাধীনতার পর আসনটিতে চারবার আওয়ামী লীগ, তিনবার জাতীয় পার্টি ও দুবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। এ ছাড়া বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী একবার করে জয়ী হয়েছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তাঁর বাবা প্রয়াত আল্লামা আবদুল লতিফ চৌধুরী সারা দেশে ‘ফুলতলী হুজুর’ হিসেবে পরিচিত।
এদিকে, মঙ্গলবার বিএনপির এমন সিদ্ধান্তে হতাশ সিলেটের কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার বিএনপি নেতাকর্মীরা। দীর্ঘ ৩০ বছরে এ আসনে বিএনপির কোনো নেতা এ আসনে দলের মনোনয়ন পাননি। সর্বশেষ ২০১৮ সালেও এ আসনে জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুককে মনোনয়ন দেওয়ায় দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান বিএনপি নেতা মামুনুর রশীদ (চাকসু মামুন)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ (চাকসু মামুন) বলেন, ‘আমি নির্বাচন করবো এটা চূড়ান্ত। মনোনয়ন ফরম কিনেছি, আজকে জমাও দেবো। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো চিন্তা নেই। আমি দীর্ঘদিন ধরে নির্বাচনের জন্য কাজ করছি। এখন আর নির্বাচন না করার কোনো সুযোগ নেই।’
প্রার্থী ঘোষনার সময় আসন সমঝোতার বিষয়ে মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বিএনপি, জাতীয় সংসদ, নির্বাচন, চাকসু,মামুন, সিলেট-৫ আসন,