২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-১ বিএনপিতে বিদ্রোহের শঙ্কা

দলীয় প্রার্থী আনিসুলের মনোনয়ন সংগ্রহের দিনে কামরুল সমর্থকদের বিক্ষোভ

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ৮:২১ অপরাহ্ন


সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের মনোনয়নপত্র সংগ্রহের দিনে আরেক মনোনয়ন বঞ্চিত কামরুজ্জামান কামরুলের সমর্থকরা বিক্ষোভ করেছেন। 

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল। 

এর আগে বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। তাহিরপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা ও মধ্যনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। তিনি কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক। 

এদিকে বিএনপি তাঁদের প্রার্থী ঘোষণার পর থেকে এই আসনের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই কামরুজ্জামান কামরুলকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করে আসছে তাঁর সমর্থকরা। তাছাড়া তফসিল ঘোষণার আগের দিন পর্যন্ত মনোনয়ন বঞ্চিত কামরুল ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে পথসভা ও সমাবেশ করে গেছেন এবং প্রায় প্রতিটি সভাতেই তিনি আশা ব্যক্ত করেছেন, চূড়ান্ত মনোনয়নে দল তাঁকে মূল্যায়ন করবেন। 

বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল বলেন, জনগণ যে সিদ্ধান্ত নিবে সেটাই কামরুলের সিদ্ধান্ত। কামরুল জনগণের তৈরি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, তাহিরপুর, বিএনপি, জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ