সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২২ ডিসেম্বর, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ন
নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি বিয়ানীবাজার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজারে বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। সিলেট-৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে—ইনশা আল্লাহ।
তিনি বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারগিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ও ছালিক আহমদ চৌধুরী; জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের; সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ; সাংগঠনিক সম্পাদক ও বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি; জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
সিলেট-৬ আসন, এমরান আহমদ চৌধুরী, বিএনপি মনোনয়ন, বিয়ানীবাজার নির্বাচন, ধানের শীষ