২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সৈয়দ তালহা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–৩ আসন (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) থেকে অংশ নিতে এবি পার্টির পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সৈয়দ তালহা আলম।

বোরবার (দুপুরে) জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। 

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৈয়দ তালহা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এবি পার্টির পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। 

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শিগগিরই সুনামগঞ্জ–৩ আসনে দলীয়ভাবে তাঁকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে।

এ সময় এবি পার্টির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ ৩ আসন, জগন্নাথপুর নির্বাচন, এবি পার্টি মনোনয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জগন্নাথপুর শান্তিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ