সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ২১ ডিসেম্বর, ২০২৫ ৪:৫০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী।
বোরবার (২১ ডিসেম্বর) দুপুরে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সুনামগঞ্জ ৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা ছমির উদ্দিন সালেহ, শান্তিগন্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আকমল হুসাইন, খেলাফত নেতা মাওলানা আজির উদ্দিন, হাফিজ কবির আহমদ প্রমুখ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য কেদ্রীয় নিদের্শনায় ৮ দলীয় জোটের পক্ষে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। অতিশীগ্রহ সুনামগঞ্জ ৩ আসনে জোটের প্রার্থী হিসেবে আমাকে চূড়ান্ত করা হবে বলে আমি আশাবাদী। জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর দুই উপজেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন দাখিল করবো।
সুনামগঞ্জ, জাতীয় সংসদ নির্বাচন, মনোনয়ন, ফরম, সংগ্রহ, শাহীনূর পাশা চৌধুরী,