২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

সিলেট ভয়েসের সংবাদে প্রতিক্রিয়া, নেতাকর্মীরা অপসারণ করছেন বিলবোর্ড-ব্যানার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২৫ ১:০৬ পূর্বাহ্ন

ছবিঃ নগরীর নয়াসড়ক এলাকায় বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণার বিলবোর্ড অপসারণ করছেন দলটির নেতাকর্মীরা। ছবি: সিলেট ভয়েস।

তফসিল ঘোষণার ৪৮ ঘন্টা পরেও আগাম প্রচারণার বিলবোর্ড ও ব্যানার নগরীর পথেঘাটে রয়ে যাওয়া নিয়ে সিলেট ভয়েসে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই দ্রুত অপসারণের কাজ শুরু করেছেন প্রার্থীদের কর্মী-সমর্থকরা।


মধ্যরাতে নগরীর নয়াসড়ক এলাকায় সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের বড় একটি বিলবোর্ড অপসারণ করতে দেখা যায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে। 


সিলেট ভয়েসে সংবাদ প্রকাশের পর নির্বাচনী আচরণবিধিকে সম্মান জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিলবোর্ড অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল।


গত বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে সময় থেকে ৪৮ ঘন্টার মধ্যে আগাম প্রচারণার সকল বিলবোর্ড অপসারণের নির্দেশ দেয় ইসি। এ নির্দেশ বিজ্ঞপ্তি হিসেবে জারি করেন রিটার্নিং কর্মকর্তা।


কিন্তু শনিবার সন্ধ্যায় ৪৮ ঘন্টা অতিক্রম হওয়ার পর সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজার, উপশহর, মেজরটিলা ও টিলাগড়সহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় বিভিন্ন জায়গায় এখনো প্রার্থীদের প্রচারণার পোস্টার ব্যানার বিলবোর্ড অপসারণ করা হয়নি।


এসকল এলাকায় সিলেট-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, এনসিপি প্রার্থীএহতেশামুল হকসহ প্রায় সবকটি রাজনৈতিক দলের মনোনিত প্রার্থীদের আগাম প্রচারণা সামগ্রী দেখা যায়।


এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেছিলেন, আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে অনেকেই ইতোমধ্যে এসব প্রচারণা সামগ্রী অপসারণ করেছেন। যেগুলো এখনো অপসারণ হয়নি, সেগুলো সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত অপসারণ করা হবে।


তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, নির্বাচন, প্রচারণা, পোস্টার, ব্যানার, বিলবোর্ড, অপসারণ, নির্বাচন কমিশন, সিলেট-১ আসন,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ