সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে
নির্বাচন
প্রকাশঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ ১০:২৬ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘন্টা সময় অতিবাহিত হলেও সিলেট নগরীর পথে ঘাটে রয়ে গেছে আগাম প্রচারণার জন্য টাঙ্গানো বিলবোর্ড ও ব্যানার। এতে করে নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীরা আচরণবিধি ভেঙেছেন।
শনিবার সন্ধ্যা পর থেকেই সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, আম্বরখানা, জিন্দাবাজার, বন্দরবাজার, উপশহর, মেজরটিলা ও টিলাগড়সহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় শহরের বিভিন্ন মোড়ে পয়েন্টে রয়েছে গিয়েছে প্রার্থীদের প্রচারণার পোস্টার ব্যানার বিলবোর্ড। বিএনপি মনোনিত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, এনসিপি প্রার্থীএহতেশামুল হকসহ সবকটি রাজনৈতিক দলের মনোনিত প্রার্থীদের আগাম প্রচারণা সামগ্রী।
গেল বৃহস্পতিবার নির্বাচন কমিশন তফসিল ঘোষণার নির্দেশনা অনুযায়ী, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সকল প্রার্থীগণ নিজ খরচে ও দায়িত্বে ভোটের সকল প্রচার সরঞ্জাম পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি ও নির্বাচনি ক্যাম্প অপসারণ করার নির্দেশ প্রদান করে ইসি।
এ বিষয়ে আম্বরখানা এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, প্রার্থীদের নিজ উদ্যোগে এসব অপসারণ করার কথা থাকলেও এখন পর্যন্ত এগুলো খুলে নেয়া হয়নি। নির্বাচনের পরিবেশ তৈরি জন্য অবশ্যই সকল প্রার্থীদের নির্বাচন কমিশনের নির্দেশনা মানতে পারলে ভালো হবে। এরকম ব্যানার ফেস্টুন দেখতেও অনেক সময় খারাপ লাগে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে অনেকেই ইতোমধ্যে এসব প্রচারণা সামগ্রী অপসারণ করেছেন। যেগুলো এখনো অপসারণ হয়নি, সেগুলো সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত অপসারণ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন তৎপর রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন কমিশন