২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

এলাকার প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি আরিফের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ ডিসেম্বর, ২০২৫ ৭:১২ অপরাহ্ন


সিলেট অঞ্চলের প্রাকৃতিক সম্পদকে পূর্ণমাত্রায় কাজে লাগিয়ে শিল্প, কলকারখানা, পর্যটনকেন্দ্র ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (১২ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীর গাঁও নিউনিয়ন,  কোওর বাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও পথসভায় ভোটারদের কাছে এমন প্রতিশ্রুতি দেন তিনি।
   
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, এই জনপদগুলো কতটা অবহেলিত, উন্নয়ন থেকে বঞ্চিত, আমি নিজ চোঁখে না দেখলে বিশ্বাস করতাম না। যদি বিএনপি সরকার গঠন করে, আপনারা আমাকে বিজয়ী করেন ইনশাআল্লাহ একবছরের মধ্যেই পরিবর্তের দৃশ্য দেখতে পারবেন। প্রাকৃতিক সম্পদকে উন্নয়নের কাজে লাগিয়ে এলাকায় শিল্প, কলকারখানা, পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে। ব্যবসা,  বাণিজ্যের প্রসার ও বেকারত্ব রোধ হবে।  

স্থানীয় কোওর বাজারে আয়োজিত পথসভায় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি চেরাগ আলীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যান, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক ছমির উদ্দিন, ১০নং আলীর গাঁও নিউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর মেম্বার, মুফিজুর রহমান, শহিদুর রহমান, আজির উদ্দিন, হবিবুর রহমান, আলিম উদ্দিন, মাখই মিয়া, চেরাগ আলী, গোয়াইনঘাট কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানজীদ আহমদ, সিলেট মেট্রাপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তানিম, ১০নং আলীর গাঁও নিউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান কাওছার, আলীর গাঁও কলেজ ছাত্রদলের সভাপতি শাকিউল আম্বিয়া।


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

সিলেট, সিলেট-৪, জাতীয় সংসদ নির্বাচন, আরিফুল হক চৌধুরী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ