২১ এপ্রিল ২০২৬

নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচন

জনগণই আমার শক্তি : কামরুজ্জামান কামরুল

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ নভেম্বর, ২০২৫ ৭:২০ অপরাহ্ন


আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  সনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক কামরুজ্জামান কামরুল বলেছেন, জনগণই আমার শক্তি। তাঁরা অতীতে আমার সঙ্গে ছিল, ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবে। এ জনশক্তিকে সঙ্গে নিয়েই আগামী নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয়কে নিশ্চিত করা হবে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, আল্লাহ চাইলে, আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানন্ত্রীর নির্বাচিত হলে এ দেশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই এ দেশকে মডেল করা হবে।

তিনি আরও বলেন, ওয়ান ইলেভেন সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়া নানামুখী নির্যাতন সহ্য করেছেন। অগ্নিচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে, জনগণের কথা ভেবে দেশ ছেড়ে কোথাও যাননি, কোনো আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া তাঁর এক ছেলেকে হারিয়েছেন। তাঁর আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও তিনি আপোষ করেননি। খালেদা জিয়ার নেতৃত্বেই এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। 

তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপিরের উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী। এসময় তাহিরপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতরা উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

নির্বাচন থেকে আরো পড়ুন

জাতীয় সংসদ নির্বাচন, সুনামগঞ্জ, সুনামগঞ্জ-১, কামরুজ্জামান কামরুল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ