সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
যাপিতজীবন
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ৯:১৫ অপরাহ্ন
সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নতুন উদ্বোধন হওয়া হোটেল গ্র্যান্ড সুনামগঞ্জে এক পর্যটক পরিবারকে কক্ষ বরাদ্দ না দিয়ে হয়রানির ঘটনা ঘটেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলে এতে জেলা প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে।
বুধবার (৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলের একটি ফেসবুক পোস্টে জানানো হয়, গত ৭ জুলাই সুনামগঞ্জে বেড়াতে আসা এক পর্যটক পরিবার হোটেল গ্র্যান্ডে অবস্থানের সিদ্ধান্ত নেন। পরিবারটির সদস্য সংখ্যা ছিল ১৩ জন, যার মধ্যে চারজন শিশু ছিল।
তারা হোটেলে তিনটি রুম ভাড়া নিতে চাইলে হোটেল কর্তৃপক্ষ জানান, নীতিমালা অনুযায়ী অন্তত চারটি রুম নিতে হবে। এতে উভয়পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ভুক্তভোগী পর্যটক আমির হোসেন—যিনি সুনামগঞ্জ শহরের আরপিন নগরের বাসিন্দা এবং জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী যিনি নিজের ফেসবুক আইডি থেকে ঘটনার বিস্তারিত উল্লেখ করে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা প্রশাসনের মিডিয়া সেলের পোস্টে জানানো হয়, বিষয়টি অবগত হওয়ার পর প্রশাসন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। হোটেল কর্তৃপক্ষ তাদের আচরণে পেশাদারিত্বের অভাব ছিল বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে পর্যটকদের প্রতি আরও আন্তরিক ও পেশাদার আচরণ নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।
পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশে জানানো হয়, ভবিষ্যতে সুনামগঞ্জে কারও সঙ্গে এ ধরনের কোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের হটলাইন নম্বর ০১৭৩০৩৩১১০৬ অথবা ০১৭৩০৩৩১০৯৪-তে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
হোটেল গ্রান্ড সুনামগঞ্জ, পর্যটক, হয়রানি